Saturday, June 20, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মিনি ডার্বির রং সবুজ-মেরুন। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে সাদা-কালো ব্রিগেডকে ৪-০ গোলে হারাল জোসে মোলিনার দল। বাগানের হয়ে গোল জোড়া গোল শুভাশিস বোস এবং মনবীর সিং-এর।

২) রঞ্জিট্রফির মরশুম শুরুর আগেই জানিয়ে ছিলেন এটাই শেষ মরশুম তাঁর। সেই মতই আজ ইডেনে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলার পাপালি। আর জীবনের শেষ ম্যাচও জয় দিয়েই শেষ করলেন তিনি। ইডেনে খেলা শেষে সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়েন ঋদ্ধি। এবার দ্বিতীয় ইনিংস শুরু করতে চান ঋদ্ধি। নিজে মুখেই জানালেন তিনি।

৩) অবশেষে ঘরের ছেলে ফিরল ঘরে। আর ঘরের ফিরেই আবেগে ভাসলেন তিনি। যার কথা বলা হচ্ছে , তিনি আর অন্য কেউ নন । তিনি হলেন ব্রাজিলিও ফুটবল তারকা নেইমার জুনিয়র। নেইমার যে তাঁ ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরছেন তা আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন । আর এবার ছোট বেলার ক্লাবে ফিরে কান্নায় ভাসলেন নেইমার।

৪) একটি উইকেট নিয়ে শিরোনামে রেলওয়েজের ক্রিকেটার হিমাংশু সাঙ্গওয়ান । রঞ্জিট্রফিতে দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচে বিরাট কোহলিকে বোল্ড করেন হিমাংশু। এর পরই জোর চর্চায় এই বোলার। দীর্ঘ ১২ বছর পর রঞ্জিতে ফেরা বিরাট কোহলিকে মাত্র ৬ রানের মাথায় আউট করেছেন রেলওয়েজের এই পেসার । কোহলির বিরুদ্ধে কী পরিকল্পনা করেছিলেন হিমাংশু ? নিজেই জানালেন তিনি।

৫) ঋদ্ধিমান সাহার বিদায় ম্যাচে জয় পেল বাংলা। এদিন রঞ্জিট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে এক ইনিংস এবং ১৩ রানে জয় পেল বঙ্গ ব্রিগেড। ম্যাচের নায়ক হলেন তরুণ তুর্কি সুরজ সিন্ধু জসওয়াল। শতরানের পাশাপাশি আট উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি। এটাই ছিল ক্রিকেটার ঋদ্ধির শেষ ম্যাচ।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...