Saturday, June 20, 2026

পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্পকে জবাব ট্রুডোর

Date:

Share post:

কানাডার আমদানিকৃত পণ্যে চড়া শুল্ক বসিয়েছে আমেরিকা। পাল্টা মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে কানাডা। আগামী ২১ দিনের মধ্যে প্রধানমন্ত্রী ট্রুডোর শুল্ক সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে কানাডা।

কানাডা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কানাডার উপর যে শুল্ক চাপানো হয়েছে, তা আমেরিকার জনগণের জন্য খুব ভয়ঙ্কর হবে। মঙ্গলবার থেকে তিন হাজার কোটি কানাডিয়ান ডলারের পণ্যের উপর শুল্ক প্রয়োগ করা হবে। তার পর ২১ দিনের মধ্যে কানাডা, আমেরিকার ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলারের পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক নেবে।

প্রধানমন্ত্রী ট্রুডোর প্রচ্ছনে‌হুমকি, যেসব খনিজ এবং অন্যান্য পণ্য এত দিন শুল্ক ছাড়াই আমেরিকা থেকে কানাডায় আসত আগামী দিনে সেই সব পণ্যের উপর শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি চিনের পণ্যের উপরেও শুল্ক আরোপের আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছে , মেক্সিকো এবং কানাডার উপর ২৫ শতাংশ ও চিনের উপর ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর করা হবে। তবে কানাডা থেকে যে খনিজ তেল, স্বাভাবিক গ্যাস এবং বিদ্যুৎ আমদানি করে আমেরিকা, তার উপর শুল্কের পরিমাণ হবে ১০ শতাংশ চাপানো হয়েছে।

এছাড়াও প্রেসিডেন্টের হুঁশিয়ারি, শুল্ক আরোপের পর এই তিন দেশ যদি প্রতিশোধমূলক কোনও পদক্ষেপ করে, তাহলে শুল্কের পরিমাণ আরও বাড়ানো হবে। এরপরই পাল্টা শুল্র আরোপের সিদ্ধান্ত নেয় কানাডা।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...