Friday, April 3, 2026

উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ মণ্ডপ

Date:

Share post:

সরস্বতী পুজোয় ভিড়ের চাপে বিশৃঙ্খলা উলুবেড়িয়া কালীবাড়িতে। ভিড়ের চাপে পদপিষ্ট হতে পারে এই আশঙ্কায় মণ্ডপ বন্ধ করে দিতে বাধ্য হলেন পুজোর আয়োজকরা। সোমবার বিকেলে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হল কালীবাড়ির পুজো মণ্ডপ। এরপর পুলিশের সঙ্গে জনতার একাংশ বচসায় জড়িয়ে পড়ে। যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উলুবেড়িয়া কালীবাড়িতে প্রতি বছরের মত এবছরও সরস্বতী পুজোর আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব। মণ্ডপের আশপাশে বিশাল খোলা মাঠ থাকলেও তিলধারণের জায়গা ছিল না। বেলায় আরও ভিড় বাড়তে থাকায় কার্যত দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশের বিশাল বাহিনী হাজির হয়। উপস্থিত জনতাকে শান্ত করতে বারেবারে মাইকে ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত কালীবাড়ির মন্দিরের গেট বন্ধ করে দেয় পুলিশ। ডিজে বন্ধ করে দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় একাংশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে একটা সময় বিশৃঙ্খলা খুবই বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের গান বন্ধ করে দিয়ে কিছু সংখ্যক মানুষকে সরিয়ে দেওয়া হয়। প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।

আরও পড়ুন- দোষী সঞ্জয়কে মুক্ত করে দিতে চাইছেন? অভয়ার মা-বাবাকে সোজা প্রশ্ন কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...