Tuesday, June 23, 2026

জাতীয় গেমসে বি.তর্ক, অভিযোগ ম্যাচ গ.ড়াপেটার, মুখ খুললেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষা

Date:

Share post:

জাতীয় গেমসে বিতর্ক। অভিযোগ ম্যাচ গড়াপেটার। বিতর্কের কেন্দ্রে তাইকোন্ডো। তাইকোন্ডোর ১৬টি ওজন বিভাগের ১০টিতেই গড়াপেটার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের প্রেক্ষিতে তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটি। তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশন ছিলেন টি প্রবীণ কুমার। দায়িত্ব দেওয়া হয়েছে এস দীনেশ কুমারকে।

এই নিয়ে গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটির চেয়ারপার্সন সুনয়না কুমারী বলেন, ‘‘আমার জাতীয় গেমসের স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। একাধিক নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রবীণ কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে। অনৈতিক কোনও কিছু যাতে না হয়, তা নিশ্চিত করতে চাই আমরা। কয়েকটি রাজ্যের কর্তা অভিযোগ রয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের হল, এক ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারীর নামেও অভিযোগ এসেছে। ” জাতীয় গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটির সিদ্ধান্তকে সমর্থন করেছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষা।

এই নিয়ে তিনি বলেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মূল্যবোধ বজায় রাখা। দেশের সবচেয়ে বড় মঞ্চে প্রতিযোগীরা যাতে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, তা নিশ্চিত করা উচিত। সকলের ন্যায্য সুযোগ পাওয়া উচিত। জাতীয় গেমসের মতো প্রতিযোগিতার পদক অন্য কোথাও নির্ধারিত হতে পারে না। খেলা শুরুর আগে তো নয়ই। এমন হলে তা খুবই দুর্ভাগ্যের। আমাদের কাছে প্রত্যেক প্রতিযোগী সমান গুরুত্বপূর্ণ। যে কোনও রকম অনৈতিক বিষয় থেকে সকলকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই ধরনের ঘটনা জাতীয় গেমসের ভাবমূর্তি নষ্ট করে।“

আরও পড়ুন- মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা আইসিসির, দলে ভারতের চার

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...