Tuesday, June 23, 2026

মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা আইসিসির, দলে ভারতের চার

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল। আর এদিনই এল বড় খবর। আজ মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। আর সেখানেই জায়গা পেলেন ভারতের চার ক্রিকেটার। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় বার মহিলাদের অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই নিয়ে পর পর দু’বার চ্যাম্পিয়ন হল ভারত।

এদিন আইসিসি যে দল ঘোষণা করেছে, সেখানে ভারতের রয়েছে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া গোঙ্গাদি তৃষা। তিনি ছাড়া ভারতের আরও তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন । তাঁরা হলেন জি কমলিনি, আয়ুষী শুক্লা এবং বৈষ্ণবী শর্মা। প্রথমেই নাম রয়েছে তৃষার। প্রতিযোগিতায় তিনি ৩০৯ রান করেছেন। তাঁর গড় ৭৭.২৫। স্ট্রাইক রেট ১৪৭.১৪। সর্বোচ্চ অপরাজিত ১০০। ব্যাটিং অর্ডারের চার নম্বরে রয়েছে কমলিনির নাম। প্রতিযোগিতায় তিনি ৩৫.৭৫ গড়ে ১৪৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১০৪.৩৭। প্রথম একাদশে ভারতের চারজন ছাড়া আছেন রানার্স দক্ষিণ আফ্রিকার দু’জন। ইংল্যান্ডের দু’জন, অস্ট্রেলিয়ার একজন, নেপালের একজন এবং শ্রীলঙ্কার একজন ক্রিকেটার। দ্বাদশ ব্যক্তি হিসাবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার।

একনজরে আইসিসির নির্বাচিত দল: গোঙ্গাদি তৃষা (ভারত), জিমা বোথা (দক্ষিণ আফ্রিকা), ড্যাভিনা পেরিন (ইংল্যান্ড), জি কমলিনি (ভারত), কাওইমে ব্রে (অস্ট্রেলিয়া), পূজা মাহাতো (নেপাল), কায়লা রেইনেকে (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক), কেটি জোন্স (ইংল্যান্ড, উইকেটরক্ষক), আয়ুষী শুক্লা (ভারত), চামোদি প্রাবোদা (শ্রীলঙ্কা), বৈষ্ণবী শর্মা (ভারত), এনথাবিসেং নিনি (দক্ষিণ আফ্রিকা, দ্বাদশ ব্যক্তি)।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...