Tuesday, June 23, 2026

চিনে সমর্পণ! ‘ব্যর্থ’ মোদির ট্রাম্প-অভিষেকে আমন্ত্রণ নেই: রাহুলের কটাক্ষ লোকসভায়

Date:

Share post:

যে ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে লোকসভা নির্বাচনে ঢেঁড়া পিটিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তার পর্দা ফাঁস হয়ে গিয়েছে ২০২৫ কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2025)। উৎপাদনে ক্রমশ তলিয়ে যাওয়া দেশের অর্থনীতিকে চিনের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে সংসদে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না করা নিয়ে মোদি সরকারের চিন-শখ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। আর এই চিনের সঙ্গে বন্ধুত্বের কারণেই ভারতের উৎপাদন ক্ষেত্র ফের একবার তলানিতে বলে বাজেটের জবাবি ভাষণে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।

কেন্দ্রীয় বাজেটে উৎপাদন ঘাটতি নিয়ে নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’কে (Make in India) কটাক্ষ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। লোকসভায় তাঁর দাবি, উৎপাদনের সংস্থাগুলিকেই আমরা চিনের হাতে সমর্পণ করে দিয়েছি। প্রতিটি মোবাইল থেকে শার্ট কেনার সময় আমরা চিনকে কর দিচ্ছি। সেই সঙ্গে যে এআই প্রযুক্তি (AI technology) নিয়ে বাজেট পেশের সময় উচ্চাশা দেখান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সেই এআই (AI) নিয়ে রাহুলের দাবি, কীভাবে ভারত এই প্রযুক্তিতে এগোবে, কোনও তথ্য নেই সরকারের কাছে। সরকারের কাছে এআই প্রযুক্তিতে উৎপাদন বা গ্রাহক সম্পর্কেও কোনও তথ্য নেই, দাবি রাহুলের।

ভারতের সীমানায় চিন শুধুই লাদাখে নেই, এমনটা বলতে গিয়ে রাহুলের দাবি, ডিফেন্স চিফ যে বলেছেন ভারতের ভিতরে চিন ঢুকে পড়েছে তা সত্যি। আদতে চিন ভারতের ভিতরে ঢুকে আসার কারণ ভারতের উৎপাদনে ব্যর্থতা, ‘মেক ইন ইন্ডিয়া’র (Make in India) ব্যর্থতা।

বাজেট পেশের আগে বিনা প্ররোচনায় নরেন্দ্র মোদি (Narendra Modi) ভারতের বাজার অর্থনীতিতে বিদেশী প্রভাবের কথা উল্লেখ করেছিলেন। তা যে আমেরিকা থেকে ট্রাম্পের হুঁশিয়ারির কারণেই, তা বোঝাতেও বাকি রাখেননি প্রধানমন্ত্রী। তবে আমেরিকার হঠাৎ ভারত-বৈরিতা নিয়েও ভারতের চিন-তোষণের সমালোচনা করেন বিরোধী দলনেতা। ট্রাম্পের শপথে মোদিকে আমন্ত্রণ না জানানো নিয়ে সেই উৎপাদন ব্যর্থতার প্রসঙ্গে টেনে আনেন রাহুল (Rahul Gandhi)। তাঁর দাবি, শপথ গ্রহণে মোদিকে আমন্ত্রণ জানানোর জন্য বারবার বিদেশমন্ত্রীকে আমেরিকার কাছে দরবার করতে পাঠানোর কারণ ছিল না। ভারতের উৎপাদন ও নতুন প্রযুক্তির ব্যবহার আশানুরূপ হলে আমেরিকার রাষ্ট্রপতি নিজেই ভারতে আসতেন আর প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেন।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...