Tuesday, June 23, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পান ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরাহ। এরপরই প্রশ্ন ওঠে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন তিনি? আর এই নিয়ে এবার এল বড় আপডেট। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহ খেলতে পারবেন কিনা তা জানা যাবে আগামি দু-তিনদের মধ্যে। এই মুহুর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন বুমরাহ। সেখানে তাঁর চোট খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, রবিবার এনসিএতে গিয়েছেন বুমরাহ। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দু’-তিন দিন থাকবেন তিনি। সেখানে তাঁর স্ক্যান হবে। চোট খতিয়ে দেখে রিপোর্ট দেবেন অ্যাকাডেমির চিকিৎসকেরা। সেই রিপোর্ট দেখে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহ খেলতে পারবেন কি না। যদি চিকিৎসকেরা মনে করেন যে বুমরাহের অস্ত্রোপচারের দরকার নেই, তাহলে ভাল খবর। কিন্তু যদি বুমরাহের অস্ত্রোপচারের প্রয়োজন হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নেই। এছাড়াও জানা যাচ্ছে, ভারতীয় বোর্ড যোগাযোগ করেছে নিউজিল্যান্ডের চিকিৎসক রোয়ান শাওটেনের সঙ্গে।

বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পান বুমরাহ। মাঠ ছেরে সোজা হাসপাতালে যান তিনি। এরপর ফিরে এলেও আর মাঠে নামেননি তিনি। বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দল ঘোষণা করার সময় আগারকার জানিয়েছিলেন, বুমরাহের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাঁকে রাখা হয়েছে। কিন্তু তিনি সুস্থ হতে না পারলে দলে বদল করা হবে।

আরও পড়ুন-কনকাশন-বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গাভাস্কর, বললেন, ‘চালাকি করে ম্যাচ জেতার দরকার ছিল না ভারতের’ 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...