Friday, April 3, 2026

প্রেমের সম্পর্কে টানাপোড়েন, জয়নগরে গৃহবধূকে ধর্ষণে গ্রেফতার প্রেমিক

Date:

Share post:

প্রেমের সম্পর্ক থেকে সরে আসতে চেয়েছিলেন গৃহবধূ। প্রতিশোধ নিতেই ধর্ষণ করে খুনের পরিকল্পনা জয়নগরের (Jaynagar) যুবকের। রবিবার অচৈতন্য অবস্থায় উদ্ধার গৃহবধূর ঘটনায় অভিযুক্ত সেই যুবক সাবির শেখকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ (Jaynagar police)। প্রাথমিক জেরায় এমন তথ্যই উঠেছে এসেছে, দাবি পুলিশের।

মগরাহাটের বাসিন্দা মহিলাকে রক্তাক্ত অবস্থায় জয়নগরের জাঙালিয়া এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুন করার চেষ্টা (murder attempt) করে যুবক। পরে মোবাইলের (mobile) সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে বারুইপুর আদালতে পেশ করা হয়।

পুলিশের তদন্তে উঠে এসেছে, রবিবার আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় যুবক। গৃহবধূ বাড়ি থেকে বেরোনোর পরে তাকে তুলে নিয়ে জাঙালিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের পরে ওড়না দিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। যুবককে গ্রেফতারের পরে তাকে জেরা করে ঘটনায় অন্য কেউ যুক্ত ছিল কি না, তা তদন্ত করবে পুলিশ।

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...