Friday, June 26, 2026

OBC শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

OBC শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার, শীর্ষ আদালতে রাজ্যের ১২ লক্ষ OBC শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা খারিজ হয়ে গেল। ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

এর আগে গত ৩১ জানুয়ারি এই মামলায় বিচারপতি বিআর গভৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসি্‌হের বেঞ্চ জানায়, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) যে রায় দিয়েছে, তাতে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। এবার সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল তৃণমূল সরকার। ২০১০-এর পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র গত বছর মে মাসে বাতিল করে দেয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ফলে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। হাই কোর্টের রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানি চলছে। এরই মধ্যে নতুন করে দায়ের হওয়া অন্য একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...