Saturday, April 4, 2026

মহাকুম্ভের ঘটনা ‘উদ্বেগের’, হাইকোর্টে মামলা দায়েরের নির্দেশ প্রধান বিচারপতির

Date:

Share post:

পুণ্যার্থীদের পদপিষ্টের (stampede) ঘটনা উত্তরপ্রদেশ সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তাতে মুখ পুড়েছে যোগী সরকারের। মুখ রক্ষায় তদন্ত কমিটি গঠন করে ফের ধামাচাপায় উঠে পড়ে লেগেছে ডবল ইঞ্জিন সরকার। তবে আদতে যে এই ঘটনা যে বাস্তবেই উদ্বেগের, এবার তা প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। পদপিষ্টের (stampede) ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) দ্বারস্থ হওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ইতিমধ্যেই মহাকুম্ভে (Mahakumbh) পদপিষ্টের (stampede) ঘটনা নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেখানে মহাকুম্ভে ভিআইপিদের সুবিধা দেওয়া থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা দাবি করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের কাছে। সেই সঙ্গে ২৯ জানুয়ারি পদপিষ্টের ঘটনায় স্ট্যাটাস রিপোর্ট দাবি করে দোষীকে আইনি পথে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেখানে পুণ্যার্থীদের নিরাপত্তা বিষয়ক প্রতিবিধান ও গাইডলাইন নিয়ে নির্দেশিকা দাবি করা হয়। তবে মামলা হাইকোর্টে নেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjeev Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। তবে পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ জানায়, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা এবং সেই সঙ্গে উদ্বেগেরও ঘটনা।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...