Tuesday, April 7, 2026

‘কবিতায় ফুটে উঠেছে বাস্তবতা’, নাথালিয়ার বই উদ্বোধনে ব্রাত্য

Date:

Share post:

প্যালেস্টাইন, গাজায় এখন অস্থির পরিস্থিতি। এই আবহে দাঁড়িয়েই সেখানে প্রেক্ষাপট নিয়ে কবিতা লিখেছেন নাথালিয়া হ্যান্ডেল। যার শীর্ষক জিওগ্রাফি অফ লস (অনুপস্থিতির মানচিত্র)। মঙ্গলবার এই বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কবি সুবোধ সরকার, গৌতম দত্ত। এদিন ব্রাত্য বসু বলেন, সংবেদনশীল লোকেরা আসলে পরিসর খোঁজে। যে পরিসরে সে পায় না। তাঁকে বারবার নিজস্ব চিন্তা, ভাবনা, ঘর থেকে চ্যুত হতে হয়। ওর কবিতায় সেই বাস্তবতা ফুটে উঠেছে। প্যালেস্টাইনের গাজায় যা ঘটছে নাথালিয়া হ্যান্ডেল ওর কবিতায় সে বার্তা নিয়ে এসেছে। বইটির সম্পূর্ণ বাংলা অনুবাদ মঙ্গলবার উদ্বোধন হয়। বইয়ের কবিতাগুলি অনুবাদ করেছেন ব্রাত্য বসু, সুবোধ সরকার, গৌতম দত্ত। ব্রাত্য আরও বলেন, সাহিত্য, রাজনীতির ছাড়াও মানবিক দিক থেকেও এই কবিতা সুদূরপ্রসারী এবং তাৎপর্যপূর্ণ।

নাথালিয়া বলেন, আমি কৃতজ্ঞ কলকাতায় বই প্রকাশ করতে পেরে। আমি জানি না কবিতা শান্তি ফেরাতে পারবে কি না। কিন্তু এর আলাদা জগৎ আছে। কবিতা ছাড়া গঠনতান্ত্রিক ভাষা হতে পারে না। এদিন সুবোধ সরকার কবির বইয়ের খানিকটা অংশের অনুবাদ পড়ে শোনান।

আরও পড়ুন- যত্রতত্র থুতু-পান-গুটখার পিক ফেললে মোটা অঙ্কের জরিমানা, মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া হচ্ছে আইন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...