Friday, June 26, 2026

এক বাস চালকের পরামর্শেই বিরাটকে আউট, রহস্য ফাঁস হিমাংশুর

Date:

Share post:

দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সিরিজেও ব্যাট দাপট দেখাতে পারেননি বিরাট। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মে রঞ্জিট্রফি খেলেন বিরাট। তবে রঞ্জিতেও ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট। বিরাটকে আউট করেন রেলওয়েজের হিমাংশু সাঙ্গওয়ান। বোল্ড আউট করেন তিনি। এরপর প্রশ্ন আসে কীভাবে বিরাট আউট করলেন তিনি। এই নিয়ে এবার মুখ খুললেন হিমাংশু। জানালেন, কোহলিকে কীভাবে আউট করতে হবে, তার পরামর্শ দিয়েছিলেন টিম বাসের চালক। আর সেই ‘বুদ্ধি’তেই বাজিমাত হিমাংশুর।

এই নিয়ে রেলওয়েজ বলেন, “ আমি রেলওয়েজের প্রধান পেসার। দলের সকলে বলছিল আমিই কোহলির উইকেট নেব। আমরা যে বাসে করে হোটেল থেকে মাঠে আসছিলাম, সেই বাসচালক আমাকে বলেছিলেন, কোহলিকে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বল করতে। আমি নিজের শক্তি অনুযায়ী বল করেছিলাম। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছিলাম। তাতেই উইকেট পাই।“

এরপরই হিমাংশু আরও বলেন, “ ম্যাচের আগে আমরা জানতাম বিরাট কোহলি এবং ঋষভ পন্থ খেলবে দিল্লির হয়ে। সেই সময় এটা জানতাম না যে, খেলাটা সরাসরি দেখানো হবে। পরে জানতে পারি পন্থ খেলবে না, তবে কোহলি খেলবে আর ম্যাচটা সরাসরি দেখানো হবে। তবে কোহলিকে নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা ছিল না। আমাদের কোচ বলেছিলেন, দিল্লির প্লেয়াররা আক্রমণাত্মক খেলতে ভালোবাসে। তাই নিয়ন্ত্রিত বোলিং করলে উইকেট আসবে। আমাদের ইনিংসের পর বিরাটের সঙ্গে আমার দেখা হয়। ও আমার সঙ্গে হাত মিলিয়ে বলে, ‘খুব ভালো বল করেছি’। যে বলে আমি ওকে আউট করি, সেটাতে সই করে দেয়।“

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির মেলবোর্ন টেস্টে সাজঘর বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গম্ভীর , কী বললেন তিনি ?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...