Saturday, April 4, 2026

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে খামখেয়ালি আবহাওয়া, এক ধাক্কায় ৫ ডিগ্রি কমল তাপমাত্রা!

Date:

Share post:

উত্তরবঙ্গে চার জেলায় ঘন কুয়াশা, তবে দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ। সরস্বতী পুজো (Saraswati Puja) কাটতে না কাটতেই তাপমাত্রার পারদ পতন। এক লাফে পাঁচ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকে ঠান্ডার অনুভূতি ভরপুর। সোয়েটার চাদরে ফিরলেন দক্ষিণবঙ্গবাসী। আগামিকাল পর্যন্ত এই আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে উর্ধ্বমুখী হবে পারদ।

কখনও ঠান্ডা কখনও গরম, আবহাওয়ার মুড সুইং ফের শীত ফেরালো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। চলতি মাসের মাঝামাঝি শীত বিদায়ের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। কিন্তু তার আগে মঙ্গলবার সকালে কমলো তাপমাত্রা। আগামী তিন দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ কিন্তু এই আবহাওয়া বেশি দিন কার্যকরী হবে না। বৃহস্পতিবারের পর থেকে এক লাফে তিন ডিগ্রি ঊর্ধ্বগামী হবে পারদ। উত্তরবঙ্গে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসবে। উইকেন্ডে ফের তাপমাত্রা কিছুটা কমবে। সকাল এবং সন্ধ্যায় আমেজ আসতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...