Friday, June 26, 2026

চ্যাম্পিয়নস ট্রফিতে অনিশ্চিত অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

Date:

Share post:

চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে নাও খেলতে পারেন প্যাট কামিন্স।কারণ, তার চোট এখনও সারেনি।  কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন এই আশঙ্কার কথা। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে পারিবারিক কারণে খেলছেন না কামিন্স। এরই পাশাপাশি, অ্যাঙ্কলের চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের এই চোট অনেক পুরোনো।যদিও বর্ডার-গাভাস্কার ট্রফির পর এটি আরও বেড়েছে।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। কামিন্স যদি চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ পর্যন্ত না খেলতে পারেন, তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দিতে পারেন স্মিথ। নেতৃত্ব পাওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডও।শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে খেলছেন না, এমন যারা চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন, আগামিকাল বৃহস্পতিবার তাদের শ্রীলঙ্কায় যাওয়ার কথা। সেখানে দুটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তাদের মধ্যে কামিন্সের থাকার সম্ভাবনা কম। চোটের সঙ্গে লড়ছেন আরেক পেসার জশ হ্যাজলউডও।ম্যাকডোনাল্ড জানিয়েছেন, প্যাট কামিন্স কোনও ধরনের বোলিং এখনও শুরু করেননি। ওর খেলার সম্ভাবনা কম। আমাদের একজন অধিনায়ক লাগবে। স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে আমাদের আলোচনা চলছে। প্যাটকে ছাড়া আমরা আমাদের দলটাও তৈরি করছি।

হ্যাজলউডও চোটে ভুগছেন। তবে বর্ডার-গাভাস্কার ট্রফির ৩ টেস্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে ২টিতে টেস্টে খেলতে পারেননি পায়ের পেশির চোটে। এর আগে অলরাউন্ডার মিচেল মার্শ চোটে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় এখনও অন্য কাউকে নেওয়ার কথা ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। গত রবিবার ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ওয়ানডেতে অভিষেক না হলেও বো ওয়েবস্টারের চ্যাম্পিয়নস ট্রফিতে ডাক পাওয়ার সম্ভাবনা আছে।শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়, সেই দিকেই তাকিয়ে সবাই।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...