Saturday, April 4, 2026

তমলুকে পানীয়তে বিষ মিশিয়ে দশম শ্রেণির ছাত্রীকে খুন, মৃত্যু বান্ধবীরও: ধৃত প্রেমিক

Date:

Share post:

বিয়ের প্রস্তাবে নারাজ দশম শ্রেণীর ছাত্রী। এরপরেই ঠান্ডা পানীয়ের সঙ্গে কিশোরীকে কীটনাশক খাইয়ে খুন। মৃত্যু হল তার বান্ধবীরও। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আকাশ সামন্ত নামক এক যুবককে। মঙ্গলবার রাতে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Tamluk Medical College And Hospital) ওই কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে সেই তরুণীর বান্ধবীরও।

দশম শ্রেণির ওই ছাত্রী চণ্ডীপুর হাইস্কুলের পড়ুয়া (Student)। অভিযুক্ত যুবক আকাশ এক রাজমিস্ত্রির সহকারী। কিছুদিন আগেই মেয়েটির পাশের বাড়িতে সে কাজ করতে যায় আর সেখানেই আকাশ মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে বিভিন্ন রকম প্রলোভন দেখায়। একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় সে। গত ১৮ জানুয়ারি সরস্বতী পুজোর আমন্ত্রণ জানাতে কিশোরী ও তার বান্ধবী এলাকার একটি স্কুলে যাওয়ার সময় রাস্তায় আকাশ তাদের পথ আটকায়। সেখানেও সে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় সেই যুবক দু’জনকে ঠান্ডা পানীয় খাওয়ায়। সেখানেই মেশানো হয় কীটনাশক।

এদিন সেই পানীয় খেয়ে বাড়ি ফিরে ওই ছাত্রী ও তার বান্ধবী দুজনেই অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় দু’জনকেই তমলুক হাসপাতালে (Tamluk Medical College And Hospital) ভর্তি করা হয়। রবিবার সেখানেই মারা যায় সেই ছাত্রীটি। তার বান্ধবীকে সুস্থ করার চেষ্টা করলেও মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। পরিবারের তরফে আকাশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...