Wednesday, April 8, 2026

তামিলনাড়ুর এক স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত তিন শিক্ষক!

Date:

Share post:

তামিলনাড়ুর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক ধরেই স্কুলে আসছিল না ওই ছাত্রী। কেন আসছে না তার কারণ খোঁজার চেষ্টা করেন স্কুলের প্রধান শিক্ষক। ছাত্রীর বাড়িতেও খবর পাঠানো হয়। তখনই ঘটনা প্রকাশ্যে আসে।

ছাত্রীর মা প্রধান শিক্ষককে গোটা ঘটনার কথা জানান। তার পরই প্রধানশিক্ষক ছাত্রীর মাকে তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। জেলা শিশু সুরক্ষা দফতরেও একটি অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা। অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ। তার পর গ্রেফতার করা হয় তিন শিক্ষককে।

নির্যাতিতার মা জানিয়েছেন, একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকেই তার কন্যা একেবারে চুপ হয়ে গিয়েছিল। তার আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ছিল। অসুস্থ বোধ করত মাঝেমধ্যেই। স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিল। ধীরে ধীরে বিষয়টি প্রকাশ্যে আসে। ছাত্রীর মায়ের দাবি, তার কন্যা কেন এই ধরনের আচরণ করছে, নানা ভাবে কারণ খোঁজার চেষ্টা করা হয়। অবশেষে ছাত্রী তার মাকে ঘটনাটি জানায়।

অন্য দিকে, এক মাস হয়ে গেলেও স্কুলে কেন অনুপস্থিত ছাত্রী, তার খোঁজ নেওয়া শুরু করেন প্রধান শিক্ষক। ডেকে পাঠানো হয় ছাত্রীর অভিভাবকদের। তখনই তারা প্রধানশিক্ষককে গণধর্ষণের কথা জানান। ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে গিয়ে অভিভাবকেরা বিক্ষোভ দেখান বুধবার।

 

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...