Wednesday, June 17, 2026

নাগপুরে অভিষেক ম্যাচে দাপট হর্ষিত রানার, প্রথমে ব্যাট করে ২৪৮ রান ইংরেজদের

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। নাগপুরে প্রথম ম্যাচে নেমেছে দুই দল। প্রথমে ব্যাট করে ২৪৮ রান ইংরেজদের। বল হাতে দাপট ভারতের রবীন্দ্র জাদেজা, অভিষেক হওয়া হর্ষিত রানার। দু’জনই নেয় তিনটি করে উইকেট ।

বিরাট কোহলি ছাড়াই এদিন প্রথম একদিনের ম্যাচে নামে টিম ইন্ডিয়া। ম্যাচে অভিষেক হয় যশস্বী জসওয়াল এবং হর্ষিত রানার। ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে ব্যাট করতে ধাক্কা খায় ইংরেজরা। ইংরেজদের অর্ধশতরান অধিনায়ক জস ব্যাটলার এবং জাকুব বেথেলের। বাটলার করেন ৫২ রান । জাকুব করেন ৫১। সল্ট করেন ৪৩ রান। ৩২ রান করেন ডুকেট। শূন্যরানে ফেরেন জ্যারি বুক। ৫ রান করেন লিভিংস্টোন। ভারতের হয়ে তিনটি করে উইকেট জাদেজা এবং রানার। একটি করে উইকেট মহম্মদ শামি, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ শেষ প্রস্তুতি টিম ইন্ডিয়ার কাছে। তাই এই সিরিজে নিজদের ঝালিয়ে নিতে তৈরি রোহিত শর্মার দল।

আরও পড়ুন- ভারত-পাক ম্যাচ নিয়ে গম্ভীরের পালটা শাস্ত্রীর, কী বললেন ভারতের প্রাক্তন কোচ ?

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...