Tuesday, June 23, 2026

ইংল্যান্ড সিরিজের মাঝেই অজি সফরে স্টার্কের স্লেজিং নিয়ে মুখ খুললেন যশস্বী, কী বললেন তিনি ?

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যন্ড একদিনের সিরিজ। বিরাট কোহলিকে ছারাই প্রথম টেস্টে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। তবে দলে আছেন যশস্বী জসওয়াল। আর এই ম্যাচে নামার আগে অস্ট্রেলিয়া সিরিজে মিচেল স্টার্কের স্লেজিং নিয়ে মুখ খুললেন যশস্বী। পাশাপাশি টেস্ট ফরম্যাটে নিজের ব্যাটিং নিয়েও মুখ খুললেন তিনি।

অজি সফরে মিচেল স্টার্কের সঙ্গে একাধিক বার স্লেজিং হয়েছিল যশস্বীর। পারথে প্রথম টেস্টে স্টার্কের বলের গতি নিয়ে কটাক্ষ করেছিলেন যশস্বী। মেলবোর্নে উইকেটের বেল বদল নিয়ে বাক্যবিনিময় হয়েছিল দু’জনের। সে প্রসঙ্গে যশস্বী বলেন, “আমার তো বেশ মজা লেগেছে ঘটনাটায়। তবে আমি সেই মুহূর্তটাই উপভোগ করি। পরে আর ওটা নিয়ে ভাবি না।“

এদিকে গত বছর ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টে ২৬টি ছয় মেরেছিলেন যশস্বী। এক সিরিজে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখে ভেঙে দিয়েছিলেন রোহিত শর্মার রেকর্ড। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছয় মারার নজিরও যশস্বীর। নিজের এই ব্যাটিং নিয়ে ভারতীয় দলের তরুণ ক্রিকেটার বলেন, “ আইপিএলে খেলেই ছয় মারার দক্ষতা বৃদ্ধি পেয়েছে। জুবিন ভারুচা (রাজস্থান রয়্যালসের কর্তা) স্যরকে কৃতিত্ব দিতে চাই। অনেক বছর ধরেই আমার খেলার উন্নতি নিয়ে পরিশ্রম করছেন। রাজস্থানকেও ধন্যবাদ। এত সুন্দর ব্যবস্থাপনা রয়েছে যেখানে সহজেই অনুশীলন করতে পারি। আমার ছয় মারার নেপথ্যে অনেকের অবদান রয়েছে। তাই এত ঘন ঘন ছয় মারতে পারি।“

আরও পড়ুন- ঘরের মাঠে পাঞ্জাবকে উড়িয়ে কী বললেন মোলিনা?

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...