Saturday, April 4, 2026

গরিবের ‘মসিহা’ সোনুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!

Date:

Share post:

সিনেমায় সুপারস্টার হিসেবে দারুণ কিছু না করে উঠতে পারলেও রিয়েল লাইফে সত্যিকারের হিরো হয়ে উঠেছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। লকডাউনের সময় থেকেই তিনি হয়ে উঠেছেন অসহায় মানুষের ত্রাতা। কখনও গৃহহীনদের আশ্রয় দিয়েছেন কখনও বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। সেই ‘মহান’ অভিনেতার বিরুদ্ধে কিনা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে! খবর পাওয়া মাত্রই চমকে উঠছেন তাঁর অনুরাগীরা।

পুলিশ সূত্রে খবর, একটি ভুয়ো বিনিয়োগ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে অভিনেতার। যার জেরে লুধিয়ানা আদালতের নির্দেশে সোনুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ঘটনার সূত্রপাত, লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্নার দায়ের করা অভিযোগ থেকে। তাঁর দাবি, ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা লগ্নি করতে তাঁকে প্রলুব্ধ করা হয়েছিল। এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সোনুকে তলব করা হলেও তিনি আদালতে অনুপস্থিত হওয়ায় এই গ্রেফতারি পরোয়ানা। আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...