Saturday, April 4, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং, ম্যাচের সেরা হয়ে কী বললেন টিম ইন্ডিয়ার নতুন সহ-অধিনায়ক ?

Date:

Share post:

জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের অভিযান শুরু করে টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিল। ৮৭ রান করেন তিনি। আর দলের হয়ে এমন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।

ম্যাচ শেষে শুভমন বলেন, “ আমি ইতিবাচক থাকতে চেয়েছিলাম। পিচে জোরে বোলারদের জন্য সুবিধা ছিল। তাই বল দেখে খেলছিলাম। শুরুতে শ্রেয়স দ্রুত রান করছিল। তাই আমার সুবিধা হয়েছিল। হাত জমে যাওয়ার পরে আর সমস্যা হয়নি। ৭০ রানের মাথায় মিড উইকেটে যে পুলটা মেরেছিলাম ওটা সবচেয়ে ভাল লেগেছে।“

রোহিতের ডেপুটি তিনি। দায়িত্ব যে বেড়েছে তা জানাতে ভুললেন না শুভমন। টিম ইন্ডিয়ার নতুন সহ-অধিনায়ক বলেন, “ব্যাটার হিসাবে কোনও বদল হয়নি। তবে ফিল্ডিং করার সময় রোহিত ভাইকে দেখছি। ওর পরিকল্পনা শুনছি। তারপরে নিজের মতামত দিচ্ছি। রোহিত ভাই আমাকে বলেছে, কিছু মনে হলে জানাতে। আমি সেটাই করছি। রোহিত ভাই আমাকে আপন করে নিয়েছে। নতুন দায়িত্ব খুব ভাল লাগছে। আগামী দিনেও এই কাজ করতে চাই।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...