Monday, April 6, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ বাম ছাত্রনেতার বিরুদ্ধে!

Date:

Share post:

ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এবার ক্যাম্পাসে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ বাম ছাত্রনেতার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে সবটাই ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। এই ভিডিও আপাতত সমাজমাধ্যমে ভাইরাল (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে (ICC) অভিযোগ জমা পড়েছে। অভিযোগপত্রে নির্যাতিতা জানান বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে তাঁকে এবং তাঁর এক বন্ধুকে যৌন হেনস্থা করেন সিনিয়র এক বাম ছাত্রনেতা। বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় বর্ষের ছাত্র তিনি। অভিযুক্ত বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্য বলে অভিযোগ। ঘটনার সত্যতা প্রমাণিত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত (Bhaskar Gupta)।

অভিযুক্ত ওই বামনেতার বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে এই বিষয়ে পোস্ট করেছেন তরুণী। তিনি জানান ওই ছাত্রনেতা গেটের সামনে আচমকাই দুই ছাত্রীর পথ আটকে তাঁদের যৌন হেনস্থা করেন। প্রথমে ওই তরুণীকে চুমু খাওয়ার পর তাঁর জুনিয়রকে টেনে ধরে শারীরিক ভাবে হেনস্থা করেন। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পড়ুয়াই। শুধু তাই নয় বামনেতা রীতিমতো গর্ব করে অন্যান্য ছাত্রীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথাও জাহির করতে থাকেন। তরুণী জানান অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তারপরই ৫ দফা দাবিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বিক্ষোভে বসেন ছাত্রীরা। অন্যদিকে বাম ছাত্রনেতার বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই এসএফআইয়ের তরফে তাঁকে বহিষ্কৃত বলে দাবি করা হয়েছে।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...