Tuesday, June 9, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ছিলেন না বিরাট, দ্বিতীয় ম্যাচে কি খেলবেন ? এল বড় আপডেট

Date:

Share post:

গতকাল ইংল্যন্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে নামে ভারতিয় দল। সেই ম্যাচে ইংরেজদের ৪ উইকেটে হারায় রোহিত শর্মার দল। তবে এই ম্যাচে ছিলেন না বিরাট কোহলি। ম্যাচ শুরুর আগে ভারত অধিনায়ক জানান চোটের কারণে প্রথম ম্যাচে ছিলেন না বিরাট। এখন প্রশ্ন দ্বিতীয় ম্যাচে কি খেলতে পারবেন বিরাট। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ প্রস্তুতি সিরিজ ভারতের। এই সিরিজেই নিজেদের ঝালিয়ে নিতে পারবেন ক্রিকেটাররা।

সূত্রের খবর, চোট গুরুতর নয় বিরাটের। ফিজিও কমলেশ জৈন পরিস্থিতি দিকে নজর রাখছেন। জানা যাচ্ছে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কোহলি। এই নিয়ে বোর্ডের এক সূত্র বলেন, “ অনুশীলনের সময় কোহলির ডান হাঁটুতে কোনও সমস্যা ছিল না। কিন্তু হোটেলে ফিরে দেখা যায় হাঁটু ফুলে গিয়েছে। তবে গুরুতর কোনও সমস্যা আছে বলে মনে হয় না। আশা করছি, কটকে পরের ম্যাচে কোহলি খেলবে।“ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই এই অবস্থায় ক্রিকেটারদের নিয়ে কোন ঝুকি নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

গতকাল নাগপুরে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পায় ভারতিয় দল। সৌজন্যে শুভমন গিল। ৮৭ রান করেন তিনি। ম্যাচে অভিষেক হয় যশস্বী জসওয়াল এবং হর্শিত রানা। অভিষেক ম্যাচেই তিন উইকেট নেন হর্ষিত। বিরাটের বদলি হিসাবে নামেন শ্রেয়স আইয়র। তিনিও করেন ৫৯ রান।

আরও পড়ুন- ফের বিপাকে পাকিস্তান ফুটবল, পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...