Saturday, June 13, 2026

হুলস্থুল কাণ্ড হাওড়ায়, ৯ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর ব্যান্ডেজ মাথায় যুবক!

Date:

Share post:

শুক্রবারের অফিস টাইমে হঠাৎ করেই হাওড়া ডিভিশনের (Howrah Station) যাত্রীদের চোখ কপালে, থুড়ি স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর। ব্যস্ত দিনেই আচমকা সবার নজর এড়িয়ে শেডের উপর লাঠি হাতে উঠে পড়েছেন মাথায় ব্যান্ডেজ বাঁধা এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে আরপিএফ এবং জিআরপি (RPF & GRP)। যুবককে নামানোর চেষ্টা চলছে বলে খবর। যুবককে স্টেশনের মাথায় চড়তে দেখে ভিড় জমে গিয়েছে স্টেশন চত্বরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক কখনও দাঁড়িয়ে হাত নাড়ছেন, কখনও আবার বসে পড়ছেন। নীচ থেকে হাত নেড়ে,এমনকি খাবারের লোভ দেখিয়েও কোনও লাভ হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলের আধিকারিকরা। যুবকের মানসিক অবস্থা ঠিক নেই বলেই প্রাথমিক অনুমান। কিন্তু হাওড়া স্টেশনের মতো জনবহুল, হাই সিকিউরিটি এলাকায় সকলের নজর এড়িয়ে তিনি কী করে ৯ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর উঠলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...