Monday, April 13, 2026

অ্যাডমিট পেতে জটিলতা! স্কুলের গাফিলতিকেই দায়ী করলেন পর্ষদ সভাপতি

Date:

Share post:

আদালতের নির্দেশে ফের পোর্টাল খুলে অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এই বিষয়ে স্কুলগুলোর গাফিলতির দিকেই আঙুল তুললেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁদের জন্যই পড়ুয়াদের নাজেহাল হতে হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা থেকে শুক্রবার দুপুর দুটো পর্যন্ত ওই পোর্টালে ১৮১ জন পড়ুয়ার এনরোলমেন্ট করেছে। সামান্য কটা স্কুলের জন্য এই পরীক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। তাঁর দাবি, ১৩৬টা স্কুল ঠিক করে কাজ করেনি। তাই এই অবস্থা। এমনকি বেশ কিছু স্কুল রয়েছে যারা গত বছরেও এই একই কাণ্ড ঘটিয়েছিল। এই বছর ২৬৮৩ পরীক্ষা কেন্দ্রে রাজ্যে পরীক্ষা দিতে চলেছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী।

আরও পড়ুন- ‘পায়ে পায়ে পাঁচালি’: রাঢ়বঙ্গের বিবর্তনের গাঁথা বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...