Saturday, April 4, 2026

ব্রিজভূষণের বাড়িতেই ফিরল কুস্তি ফেডারেশনের অফিস : সূত্র

Date:

Share post:

যার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, সেই ব্রিজভূষণ শরণ সিং-এর বাড়িতেই বসল কুস্তি ফেডারেশনের অফিস। সম্প্রতি জানা যায় , কুস্তি ফেডারেশনের অফিস ব্রিজভূষণের বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। নতুন বাড়িতে স্থানান্তরিত করা হবে কুস্তি ফেডারেশনের অফিস। কিন্তু কোথায় কি। সেই জনপথ থেকেই ফের চলবে দেশের কুস্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম। ২০২৩ সালে ব্রিজভূষনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন দেশের কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেস ফোগাটরা।

এই নিয়ে ফেডারেশন এক কর্তার বলেন, “নিউ দিল্লিতে ব্রিজভূষণের বাড়িতেই ফের কুস্তি সংস্থার অফিস ফিরেছে। ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞার জন্য আমরা নতুন বাড়ি খুঁজে পাইনি। কেউ আমাদের বাড়ি দিতে রাজি নয়।” অথচ ফেডারেশন কর্তারা বলেছিলেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন অফিসে চলে যাবেন তারা। তাদের যুক্তি অনুযায়ী, ফেডারেশনের উপর ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞার কারণেই নতুন অফিস খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩-র আগস্টে কুস্তির ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সাসপেন্ড করে দেশের কুস্তি ফেডারেশনকে। যার মূল কারণ ছিল, দীর্ঘদিন ধরেই ফেডারেশনে কোনও নির্বাচিত কমিটি ছিল না। দেশের কুস্তির দায়িত্ব ছিল ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটির হাতে। তার পরে বছরের শেষের দিকে নির্বাচনের পর ক্ষমতায় আসেন সঞ্জয় সিং। কিন্তু ফের ক্রীড়ামন্ত্রক নিষিদ্ধ করে কুস্তি ফেডারেশনকে। সেই নিষেধাজ্ঞা এখনও ওঠেনি।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ছিলেন না বিরাট, দ্বিতীয় ম্যাচে কি খেলবেন ? এল বড় আপডেট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...