Saturday, March 14, 2026

আগামিকাল দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে পুরীর জগন্নাথদেবের মন্দিরে পুজো অক্ষরদের

Date:

Share post:

আগামিকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। কটকে সেই ম্যাচ। সেই ম্যাচে নামার আগে পুরীর জগন্নাথদেবের মন্দিরে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবারই ভুবনেশ্বর পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। ভারতীয় ক্রিকেটারদের দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। আর শনিবার সকালেই পুরীর জগন্নাথদেবের মন্দিরে পৌঁছে গেলেন বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলরা। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জগন্নাথদেবের দর্শন পেতে ই-অটোতেই সফর করেন অক্ষররা। তারকাদের জন্য মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে পুরী পুলিশ। জগন্নাথদেবের দর্শন করে পুজো দেন ভারতীয় দলের তিন তারকা। মন্দির কর্তৃপক্ষের তরফে আশীর্বাদস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় পবিত্র ধ্বজা। মন্দির থেকে বেরিয়ে ওয়াশিংটন জানান, “খুব ভালোভাবে দর্শন হয়েছে। সকলকে ধন্যবাদ।“

নাগপুরে প্রথম একদিনের ম্যাচে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে শুভমন গিল। তাদের ব্যাটিং-এর দাপটেই জয় পায় ভারতীয় দল। আগামিকাল দ্বিতীয় একদিনের ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই তিন ম্যাচের একদিনের সিরিজে জয় তুলে নেবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- সঞ্জুর পাশে শ্রীসান্থ, প্রাক্তন ভারত ক্রিকেটারকে শো কজ কেরল ক্রিকেট সংস্থার

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...