Tuesday, June 23, 2026

সঞ্জুর পাশে শ্রীসান্থ, প্রাক্তন ভারত ক্রিকেটারকে শো কজ কেরল ক্রিকেট সংস্থার

Date:

Share post:

ফের বিতর্কে ভারতের প্রাক্তন ক্রিকেটারর শ্রীসান্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ জন দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। ভালো পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে বারবার ব্রাত্য তিনি। এমনকী বিজয় হাজারে ট্রফি থেকে সঞ্জুকে বাদ দিয়েছিল কেরলও। যা নিয়ে ক্ষোভ উগরে দেন শ্রীসন্থ। আর সেই জন্য শ্রীসান্থকে শো কজ করে কেরল ক্রিকেট সংস্থা।

শ্রীসান্থ বলেন, “অন্য রাজ্য থেকে ক্রিকেটার নিয়ে আসে কেরল। সেটা কেন হবে? রাজ্যের ক্রিকেটারদের কাছে এটা লজ্জার। আন্তর্জাতিক ক্রিকেটার একমাত্র সঞ্জু। ওকে সকলের সাহায্য করা উচিত। সঞ্জু ছাড়া আর কোনও আন্তর্জাতিক ক্রিকেটার তৈরি করতে পারেনি কেরল। অনেক ভাল ভাল ক্রিকেটার আছে আমাদের রাজ্যে। কিন্তু কেসিএ কি তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? “ আর এরপরই শ্রীসান্থকে শো কজ করে কেসিএ। তাদের বক্তব্য, শ্রীসান্থ যখন জেলে ছিলেন, সেই সময় কেরল ক্রিকেট সংস্থা তাঁর পাশে ছিল। তাঁর সঙ্গে দেখা করতেও গিয়েছিলাম আমরা। কোর্ট তাঁকে ম্যাচ গড়াপেটার দায় থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু শ্রীসান্থের কখনও কোনও ক্রিকেটারের হয়ে কথা বলা উচিত নয়।“

উল্লেখ্য, ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফপ্তার করা হয়েছিল শ্রীসান্থকে। তাঁকে সারা জীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। পরে এই মামলায় কেরলের পেসারকে নির্দোষ বলে মুক্তি দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...