Tuesday, June 23, 2026

কর্মবিরতি সরিয়ে ফ্লোরে পরিচালকরা, সোম থেকে শুরু সৃজিতের ধারাবাহিকের কাজ

Date:

Share post:

টলিপাড়ার জট কাটিয়ে শনিবার সকাল থেকে পুরোদমে কাজে ফিরেছেন পরিচালকরা (Directors are back to floor)। শুটিং যদিও কোন সময়ই বন্ধ ছিল না, তবে যে পরিচালকদের (Directors Guild) একাংশ ‘গণছুটি’ নিয়েছিলেন তাঁরাও সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (swarup biswas) প্রথম থেকেই জানিয়েছিলেন কোথাও কোনও সমস্যা হলে আলোচনার মাধ্যমে তার সমাধান করা যেতে পারে। কিন্তু কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে শুটিং বন্ধের সিদ্ধান্ত কখনই কাঙ্খিত নয়। এরপর শুক্রবার সন্ধ্যা নাগাদ মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং ইন্দ্রনীল সেন (Indranil Sen) ফেডারেশন এবং পরিচালকদের নিয়ে বৈঠক করেন। যাঁর শুটিং নিয়ে এত কাণ্ড সেই সৃজিত রায়ও (Srijit Roy) উপস্থিত ছিলেন। বৈঠক যে সদর্থক হয়েছে তার আভাস মিলেছিল রাতেই। পরে গভীর রাতে ডিরেক্টররা নিজেদের মধ্যে আলোচনা করে তাঁদের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে জানা গেছে। পাশাপাশি জট কাটিয়ে আগামী সোমবার থেকে সৃজিতের ধারাবাহিকের কাজও শুরু হতে চলেছে।

ডিরেক্টরদের (Directors Guild) একাংশের অভিযোগ ছিল, টেকনিশিয়ানরা না বলে সেটে আসছেন না এমনকি বিশেষ কারোর প্ররোচনায় নাকি পরিচালকদের সঙ্গে সহযোগিতা করছেন না। ডিরেক্টরস গিন্ডের তরফে সরাসরি ফেডারেশনের দিকে আঙ্গুল তোলা হলে পাল্টা জবাব দেন FCTWEI – এর সভাপতি স্বরূপ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফেডারেশনের এক্তিয়ার নিয়ে কথা বলার অধিকার গিল্ডের নেই। কারণ প্রায় আট হাজার কলাকুশলীর দায়িত্ব নেওয়া থেকে তাঁদের যাবতীয় খুঁটিনাটির খবর এই ফেডারেশন রাখে, অন্য কেউ নয়। পরিচালক বনাম টেকনিশিয়ান দ্বন্দ্বে কার্যত দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল স্টুডিও পাড়া। যেখানে ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ উপস্থিত গিল্ড-এর পরিচালক সদস্যরা শুক্রবার থেকে ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানে তথাগত মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো সিনেমার পরিচালকদের পাশাপাশি সিরিয়ালের একাধিক পরিচালক এবং সহপরিচালকরা সারাদিন শুটিং করেছেন। কল টাইম অনুযায়ী ফ্লোরে এসে হাজির হয়েছিলেন তারকারা। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস নিজে ফ্লোর পরিদর্শন করেন। কোথাও গিয়ে পরিচালকরা বুঝতে পারছিলেন যে টলিপাড়ায় তাঁদের ছাড়াও কাজ চলছে আর সেখান থেকেই হয়তো নিজেদের তাগিদেই কাজে ফিরে আসার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু যেহেতু ফলাও করে কর্ম বিরতির কথা জানিয়ে দিয়েছিলেন তাই আর আগ বাড়িয়ে কিছু বলে উঠতে পারছিলেন না। অবশেষে রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গভীর রাতে নিজেদের মধ্যে আলোচনা করে শনিবার সকাল থেকেই পুরোদমে শুটিংয়ে ফিরলেন টালিগঞ্জের সব পরিচালকরা। ফেডারেশনের সঙ্গে আলোচনা করে কয়েকদিনের মধ্যেই জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydeep Mukherjee)শুটিংও শুরু হতে চলেছে।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...