Wednesday, May 27, 2026

হর্ন বাজানোর প্রতিবাদে ‘স্ট্রিট ফাইটিং’ কলকাতায়, গ্রেফতার জাতীয় বক্সিং তারকা!

Date:

Share post:

রাতের কলকাতায় সিনেমার কায়দায় ‘স্ট্রিট ফাইটিং’ (Street Fighting)! গুরুতর জখম তিনজন। গ্রেফতার কিক বক্সিংয়ের জাতীয়স্তরের চ্যাম্পিয়ন আমন চৌধুরী (Aman Chowdhury)। যদিও তাঁর পরিবারের অভিযোগ অভিযুক্তকে প্রাথমিকভাবে গালিগালাজ এবং মারধর করার প্রতিবাদেই তিনি পাল্টা আক্রমণ চালান। তদন্তে আলিপুর থানার পুলিশ (Alipore Police)।

একবালপুরের বাসিন্দা আমন শুধু জাতীয় স্তরের কিক বক্সার (nation level champion kick boxer) নন, কলকাতার একাধিক জায়গাতেও বক্সিং শেখান। বুধবার ক্লাসের পর তিনি বাড়িতে ফেরার সময় যত ঝামেলার সূত্রপাত। জানা যায় আলিপুরের এসবিআই মোড়ের কাছে লাল সিগন‌্যালে একটি গাড়ি দাঁড়ায়।গাড়ির পিছনেই বাইক নিয়ে ছিলেন আমন। এরপর সিগন‌্যাল সবুজ হয়ে যাওয়ার পরও গাড়িটি চলতে শুরু করেনি। তাতেই বারেবারে আমন হর্ন দিতে শুরু করেন। পুলিশের কাছে আসা অভিযোগ অনুযায়ী রাত ১১টার পর ক্রমাগত হর্ন বাজানোর কারণে শব্দ দূষণের প্রতিবাদ করেন গাড়ির তিন আরোহী। এরপরই বক্সিং খেলোয়াড়ের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ, এরপরই রাস্তার উপরই ‘স্ট্রিট ফাইটিং’ শুরু করেন ওই কিক বক্সার। যখন তিনজনকে মারধর করার পর রক্তাক্ত অবস্থায় ফেলে আমন পালিয়ে যান। বৃহস্পতিবার ওই আক্রান্তরা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই বক্সারকে গ্রেফতার করা হয়।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...