Friday, June 19, 2026

ভিনরাজ্য থেকে কলকাতায় অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, আটক ৩

Date:

Share post:

উত্তরপ্রদেশ (UP) থেকে অবৈধভাবে অস্ত্র নিয়ে আসার সময় কলকাতা পুলিশের এসটিএফের (STF,Kolkata Police) হাতে আটক ৩ পাচারকারী। উদ্ধার বিপুল অস্ত্র, আটক যোগী রাজ্যের নম্বর প্লেট করা গাড়িও। ভিনরাজ্য থেকে অস্ত্র পাচারের নেপথ্যে কি বড়সড় নাশকতার ছক ছিল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

কলকাতা পুলিশের (KP) এসটিএফ সূত্রে খবর, শুক্রবার রাতে বড়বাজার থানা (burrabazar police station) এলাকার মহাত্মা গান্ধী রোড এবং আর্তার স্ট্রিটের ক্রসিংয়ের কাছ দিয়ে ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি আটক করে পুলিশ। লালবাজারে কাছে খবর ছিল, উত্তরপ্রদেশের একদল দুষ্কৃতী অত্যাধুনিক অস্ত্র নিয়ে বড়বাজার এলাকায় ঢুকতে পারে। সেই মতো শুরু হয় অপারেশন। রাতে গুরুদ্বারের কাছে গাড়িসহ তিন জনকে আটক করে দুটি পিস্তল (৯ ও ৭ এমএম), দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কী উদ্দেশ্যে উত্তরপ্রদেশ থেকে অস্ত্র পাচারের ছক, তা জানার চেষ্টা চলছে।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...