Friday, June 19, 2026

বাজি বিস্ফোরণ কাণ্ডের পর থমথমে কল্যাণী, আজ ঘটনাস্থলে ফরেনসিক দল

Date:

Share post:

কল্যাণীর (Kalyani) রথতলায় বাজি বিস্ফোরণের (Crackers Factory Explosion) ঘটনায় জেলা শাসক এবং জেলা পুলিশের থেকে আগেই রিপোর্ট তলব করেছে নবান্ন (Nabanna)। এরপর শনিবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাতের মধ্যেই অবৈধ কারখানার মালিককে গ্রেফতার করা হয়েছে। ধৃত খোকন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়েও প্রচুর বাজির মশলা উদ্ধার করেছে পুলিশ।

এদিন সকাল থেকেই টালিখোলা এলাকা বেশ থমথমে। কোথাও পড়ে রয়েছে দাহ্যপদার্থ কোথাও আবার বাজির প্যাকেটর গায়ে লাগানো লেবেল গতকালের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে দিচ্ছে বারবার। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঘটনাস্থল। শুক্রবারেই চারজনের মৃত্যুর খবর মিলেছিল। আজ শনিবার সকালে গুরুতর জখম বাকি একজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে এদিন আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...