Tuesday, February 24, 2026

চিনের মোকাবিলায় একজোট জাপান-আমেরিকা! বাতিল বাইডেনের ‘ক্লিয়ারেন্স’

Date:

Share post:

পার্লহারবারের রক্তাক্ত স্মৃতি অতীত। সেই জাপানই এখন বন্ধু আমেরিকার। চিনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যে রাখতে চান না তা শুল্ক আরোপ করেই বুঝিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিধর চিনকে রুখতে এবার জাপানের (Japan) সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ট্রাম্প।

সম্প্রতি চিন, কানাডা, মেক্সিকোর উপর শুল্ক চাপিয়ে বার্তা স্পষ্ট করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আরও কিছু দেশের উপর শুল্ক লাগু করার বার্তাও দিয়েছেন ট্রাম্প। তারই মধ্যে গুরুত্বপূর্ণ আর্থিক পদক্ষেপ জাপানের সঙ্গে। একদিকে নিজের পুরোনো আপত্তি ঝেড়ে ফেলা, অন্যদিকে জাপানকে আমেরিকায় লগ্নির অনুরোধ সেরে রাখলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা-র (Shigeru Ishiba) আমেরিকা সফরে।

ইউএস স্টিল (US Steel) জাপানের নিপ্পন স্টিল (Nippon Steel) কিনে নেওয়া নিয়ে বিরোধিতার সুর চড়িয়েছিলেন ট্রাম্প। এবার সেই আপত্তিও তুলে নিলেন তিনি। যদিও তাঁর দাবি, ইউএস স্টিল কিনে নেওয়ার মধ্যে দিয়ে আমেরিকায় লগ্নি শুরু জাপানের। সেই সঙ্গে জাপানকে আমেরিকার জ্বালানি ও প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের অনুরোধ করেন তিনি।

প্রথমবার হোয়াইট হাউস (White House) গিয়ে উচ্ছ্বসিত জাপানের প্রধানমন্ত্রী ইসিবা (Shigeru Ishiba)। তাঁর দাবি, ট্রাম্পকে বাইরে থেকে যেরকম রাগি মনে হয় তিনি আদতে তেমন নন। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে চিনের সামরিক নীতির সমালোচনা উঠে আসে। দক্ষিণ চিন সাগরে চিনের প্রতিপত্তি বাড়ানো নিয়ে নিন্দা করেন দুই রাষ্ট্রপ্রধানই। আমেরিকায় জাপানের লগ্নির পাশাপাশি জাপানও আমেরিকা থেকে তরল প্রাকৃতিক গ্যাস, ইথানল কেনার প্রস্তাব দেয়।

দ্বিতীয়বার ক্ষমতায় এসে আমেরিকার সব সমীকরণই বদলে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের শত্রু জাপান এখন চিন মোকাবিলায় ত্রাতা। আর সেই পথে পুরোনো প্রশাসকদের কোনওভাবেই নাক গলাতে দেবেন না তিনি, সেটাও স্পষ্ট করে দিলেন। সেই উদ্দেশে প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) দৈনিক সামরিক গোয়েন্দা দফতরের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বাইডেনকে আর বিশ্বাস বা ভরসা করা যায় না। ফলে তাঁকে স্পর্শকাতর তথ্য সরবরাহ করা যাবে না।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...