Saturday, June 13, 2026

কেতুগ্রামে বোমা বিস্ফোরণ! কেঁপে উঠল এলাকা, উড়ে গেল শৌচালয়

Date:

Share post:

কেতুগ্রাম ১ ব্লকের চেঁচুরি গ্রামে রবিবার রাতে বিস্ফোরণের ঘটনায় ছড়ায় আতঙ্ক। প্রাথমিক অনুমান, মজুত বোমা থেকেই বিস্ফোরণের ঘটনা। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। কী কারণে বিস্ফোরণে ঘটনা, তার তদন্ত চলছে। সেইসঙ্গে কারা জড়িত, তারও সন্ধান চলছে।

পুলিশ ও এলাকা সূত্রের খবর, চেঁচুরি গ্রামের প্রান্তে প্রায় ১৫ বছর ধরে পরিত্যক্ত একটি মাটির ভাঙা বাড়ির লাগোয়া এলাকায় রয়েছে একটি শৌচাগার। সেই শৌচাগারেই বিস্ফোরণটি হয়। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে পুরো বাথরুমটাই উড়ে গিয়েছে। তবে ভিতরে কেউ ছিল কি না, রাতে বোঝা যায়নি। তবে এলাকার লোকজনের ধারণা, কোনও অপকর্ম করার জন্যই দুষ্কৃতীরা ওখানে বোমা মজুত করেছিল বা ওখানে বসে বোমা বাঁধছিল।

আরও পড়ুন- শীঘ্রই তৈরি হবে জেলাভিত্তিক ইউনিট, ওয়েবকুপার বৈঠকে ঘোষণা চেয়ারম্যান ব্রাত্য বসুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...