Saturday, May 23, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামছে ভারতীয় দল। কটকে হতে চলেছে এই ম্যাচ। তবে তার আগে একটাই প্রশ্ন দ্বিতীয় ম্যাচে কি খেলবেন বিরাট কোহলি? কারণ প্রথম ম্যাচে হাঁটুর চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে কি খেলবেন বিরাট? আর এই নিয়ে এবার মুখ খুললেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ।

২) খারাপ সময় কিছুতেই কাটছে ইস্টবেঙ্গল এফসির। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে পয়েন্ট টেবিলে নিচে থাকা চেন্নাইয়ান এফসির কাছে ৩-০ গোলে হারল অস্কার ব্রুজোর দল। আর এই হারের ফলে এবছরও লাল-হলুদ শিবিরের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা একপ্রকার কঠিণ হয়ে দাঁড়াল ইস্টবেঙ্গলের সামনে। বলা ভাল প্লে-অফের আশা আর নেই বললেই চলে। তবে এদিন ম্যাচে নামেন নতুন বিদেশি মেসি। সেভাবে দাগ কাটতে পারলেন না তিনি।

৩) বড় হোক বা ছোট, ডার্বিতে দাপট অব্যাহত মোহনবাগান সুপার জায়ান্টের। অনুর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারাল ৪-২ গোলে। এদিন কল্যাণীতে অনুর্ধ্ব-১৫ লিগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ওই ম্যাচে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেছে রাজদীপ পাল। অপর গোলটি রোহিত বর্মনের। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন রোমিত দাস এবং শিশির সরকার।

৪) কিছুতেই খারাপ সময় কাটছে মহামেডান স্পোর্টিং ক্লাবের। অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির কাছে ৩-১ গোলে হারল সাদা-কালো ব্রিগেড। লড়াই ছিল ১২ নম্বরে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে ১৩ নম্বরে থাকা মহমেডানের। জিতে এক ধাপ উঠে আসার সুযোগ ছিল সাদা-কালো ব্রিগেডের। তবে তা কাজে লাগাতে পারল না মেহরাজউদ্দিন ওয়াডুর দল।

৫) ফের বিতর্কে ভারতের প্রাক্তন ক্রিকেটারর শ্রীসান্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ জন দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। ভালো পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে বারবার ব্রাত্য তিনি। এমনকী বিজয় হাজারে ট্রফি থেকে সঞ্জুকে বাদ দিয়েছিল কেরলও। যা নিয়ে ক্ষোভ উগরে দেন শ্রীসন্থ। আর সেই জন্য শ্রীসান্থকে শো কজ করে কেরল ক্রিকেট সংস্থা।

আরও পড়ুন- ঘরের মাঠে চেন্নাইয়ানের কাছে ৩-০ গোলে হেরে প্লে-অফের আশা কার্যত শেষ লাল-হলুদের

 

 

 

 

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...