Friday, April 3, 2026

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ, প্রথমে ব্যাট করে ৩০৪ রান ইংরেজদের, তিন উইকেট জাড্ডুর

Date:

Share post:

কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নেমেছে ভারত। তিন ম্যাচের সিরিজে আজ জয় পেলেই সিরিজ পকেটে পুরবে রোহিত শর্মার দল। সেই ম্যাচে খেলতে নেমে প্রথমে ব্যাট করতে নেমে ৩০৪ রান করে ইংরেজরা। ভারতের হয়ে তিন উইকেট রবীন্দ্র জাদেজার। চোট সারিয়ে এই ম্যাচে নেমেছেন বিরাট কোহলি। এই ম্যাচে অভিষেক হয় বরুণ চক্রবর্তীর।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খায় ইংরেজরা। ২৬ রানে আউট হন সল্ট। তবে ইংল্যান্ডের হয়ে ব্যাট হতে দাপট দেখান জো রুট এবং ডুকেট। রুট করেন ৬৯ রান। ৬৫ রান করেন ডুকেট। ৪১ রান করেন লিভিংস্টোন। ৩৪ রান করেন বাটলার। হ্যারি ব্রুক করেন ৩১ রান। টিম ইন্ডিয়ার হয়ে তিন উকেট জাড্ডুর। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তীর।

এদিন চোট সারিয়ে মাঠে নামেন বিরাট কোহলি। সেই জায়গায় বসেন গত মায়চে অভিষেক হওয়া যশস্বী জসওয়াল। এই ম্যাচে বিরাটের দিকে নজর থাকবে ভারতীয় সমর্থকদের। দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই কোহলির। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। নিজেকে ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ বিরাটের সামনে।

আরও পড়ুন- ডার্বিতে দাপট অব্যাহত মোহনবাগানের, অনুর্ধ্ব ১৩ লিগে লাল-হলুদকে হারাল ১-০ গোলে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...