Saturday, June 20, 2026

কবিরাজদের নিয়ে সাংবাদিক গৌতমের বই ঘিরে বইমেলায় কৌতুহলী পাঠক

Date:

Share post:

এবারের কলকাতা বইমেলায়(KOLKATA BOOK FAIR) প্রকাশিত হয়েছে সাংবাদিক গৌতম ব্রহ্মের ‘কবিরাজ কথা’। সদ্য প্রকাশিত এই বইটি নিয়ে ‘সংবাদ প্রতিদিন’ স্টলে(স্টল নম্বর ২৫৬)রবিবার আলোচনাসভা অনুষ্ঠিত হল। বিষয় ছিল, বাংলার কবিরাজদের নাড়িজ্ঞান ও তার ‘লাইভ ডেমনস্ট্রেশন’।এতে অংশগ্রহণ করেন প্রাক্তন অধ্যাপক ডাঃ বাদল চন্দ্র জানা, ডাঃ প্রদ্যোৎবিকাশ কর মহাপাত্র, অধ্যক্ষ ও প্রিন্সিপাল ডাঃ তাপস কুমার মন্ডল ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ তুষার কান্তি মণ্ডল প্রমুখ।উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক-সাংবাদিক সরোজ দরবার, বিঝায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার, কবিরাজ কথা বইটির প্রকাশক সন্ধ্যা প্রকাশন-এর কর্ণধার শঙ্কর দত্ত ও বইয়ের লেখক গৌতম ব্রহ্ম।

নিশ্চয়ই ভাবছেন কী আছে সদ্য প্রকাশিত এই বইটিতে? আসলে নাড়ি ধরে নিজের মৃত্যুর দিনক্ষণ বলে দিয়েছিলেন কবিরাজ গঙ্গাধর রায়। নাড়িবিজ্ঞানে পারদর্শী ছিলেন বাংলার বহু কবিরাজ। কবিরাজ গয়ানাথ সেন, ঈশান কবিরাজ, শ্যামাদাস বাচস্পতি। সেই তালিকাটা যথেষ্ট লম্বা। এখনও এমন অনেক কবিরাজ আছেন, যারা নাড়ি ধরে শরীরে লুকিয়ে থাকা রোগের হদিশ বলে দিতে পারেন। কবিরাজদের গল্প শুনতে শুনতে রবিবার সেই নাড়ি বিজ্ঞানের ঝলক দেখা গেল কলকাতা বইমেলায়, সংবাদ প্রতিদিন-এর স্টলে।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...