Sunday, June 7, 2026

Safe Drive, Save Life-এর বার্তা দিতে রেড রোড ধরে ছুটল কলকাতা

Date:

Share post:

Safe Drive, Save Life-এর বার্তা দিতে রবিবাসরীয় সকালে দৌড়ল মহানগর। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে আয়োজন করা হয় হাফ ম্যারাথনের (Half Marathon)। ৩টি বিভাগ ছিল হাফ-ম্যারাথনের- ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার। ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে অংশ নেন খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভর্মা (Manoj Kumar Verma)। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য পুলিশের DG রাজীব কুমার (Rajiv Kumar), রাজ্য পুলিশ-প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। হাফ ম্যারাথনে অংশ নেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, পুত্র সহজ-সহ অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে সেফ ড্রাইভ, সেভ লাইফ (Safe Drive, Save Life) কর্মসূচির সূচনা করেন। সেই বার্তা ছড়িয়ে দিতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়। রবিবারের আলস্য কাটিয়ে রাস্তায় নামলেন কলকাতাবাসী। ভোর বেলা রেড রোডের মঞ্চ থেকে পতাকা নেড়ে ‘৫ম সেফ ড্রাইভ, সেভ লাইফ হাফ ম্যারাথন ২০২৫-এর’ ২১ কিলোমিটার বিভাগের সূচনা করেন DG রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। সেই বিভাগে অংশগ্রহণ করেন স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার। রেড রোড থেকে শুরু হয়ে এজেসি বোস উড়ালপুল, মা উড়ালপুল ধরে বাইপাস ধাবার কাছ থেকে ঘুরে ফের রেড রোডে এসে শেষ হয়।
আরও খবর: স্কুলছাত্রীর ব্যাগে প্রেগন্যান্সি কিট! নাবালিকাকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে

এর পরে ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। সব বিভাগেই অংশগ্রহণকারীদের মেডেল দেওয়া হয়। প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয়। সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে জমে ওঠে কলকাতা পুলিশের হাফ ম্যারথন। শহরের নিরাপত্তার জন্য, পথ দুর্ঘটনা বন্ধের জন্য, ট্রাফিক আইন মেনে চলার জন্য রবিবার সকালে রেড রোড ধরে ছুটল কলকাতা।

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...