Saturday, June 13, 2026

লক্ষ লক্ষ কর্মসংস্থানের স্বপ্ন বাস্তবায়নের পথে, শিল্পের প্রসারে প্রস্তুত বাংলা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী পরিকল্পনায় দেশের অন্যতম শিল্প-বান্ধব রাজ্য হয়ে উঠছে বাংলা। শিল্প প্রসারে প্রস্তুত বাংলার মা-মাটি-মানুষের সরকার। সম্প্রতি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এই বিপুল বিনিয়োগকে শিল্পে রূপান্তরিত করতে মুখ্যমন্ত্রী চটজলদি গড়েছেন সিনার্জি কমিটি। অনতিবিলম্বে শিল্পের প্রসার ঘটিয়ে বাংলায় কর্মসংস্থানের স্বপ্ন বাস্তবায়িত করাই মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য। তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলায় শিল্প প্রসারের সেই বার্তায় তুলে ধরা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনে বাংলায় একটা শ্রমদিবসও নষ্ট হয় না। রাজ্যকে শিল্প বান্ধব করে গড়ে তুলতে সমস্তরকম পরিকল্পনা সেরে রেখেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক স্থিতিশীলতা ও ধর্মঘটমুক্ত পরিবেশ বাণিজ্যের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে রাজ্যে। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনৈতিক স্থিতিশীলতা ও ধর্মঘট মুক্ত পরিবেশের কথা তুলে ধরেন। ভারতীয় অর্থনীতিতে বাংলার শিল্পের গুরুত্ব বুঝে এবং মুখ্যমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় ভরসা রেখেই এবার বাণিজ্য সম্মেলনে বিপুল বিনিয়োগের প্রস্তাব এসেছে নতুন করে। তা রাজ্যকে কর্মসংস্থানের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে দিয়েছে অনেকটাই। যেমন, বীরভূমের জন্য বড় খবর দেউচা-পাঁচামি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তথা দেশের বৃহত্তম এই কয়লা খনিতে খনন কার্যের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেখানে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এবার ৪০টি দেশের ২০০ বেশি প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন বাণিজ্য সম্মেলনে। তারা একের পর এক লগ্নি প্রস্তাব দিয়ে গিয়েছেন বাংলার জন্য। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি পশ্চিমবঙ্গে বিনিয়োগ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। সেইমতো তিনি ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন বাংলার শিল্পে। জেএসডব্লু গ্রুপ ১৬ হাজার কোটি বিনিয়োগ করবে। সেই টাকায় দুটি ৮০০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে। অম্বুজা-নেউটিয়া গ্রুপ আগামী পাঁচ বছরে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে শক্তি, পরিকাঠামো ও শিক্ষা খাতে। অর্থনৈতিক করিডর ও মহিলাদের ক্ষমতায়ন পশ্চিমবঙ্গকে দ্রুত বিনিয়োগের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলা শিল্প প্রসারের জন্য প্রস্তুত। বাংলার মানুষ প্রস্তুত সেই উন্নয়নের অংশ হতে।

আরও পড়ুন- রোহিতের সমালোচনায় কপিল দেব, কী বললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ?

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...