Friday, April 3, 2026

বইমেলায় সেরা জাগো বাংলা স্টল: উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সদ্য সমাপ্ত ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় জাগোবাংলা (Jago Bangla) স্টল থিমের (theme) নিরিখে সেরার সেরা পুরস্কার পেয়েছে। এই খবরে যার পর নাই খুশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এই উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি তিনি। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন (Budget session) শুরুর দিন সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় জাগোবাংলার স্টলের বিষয়টি উত্থাপন করে তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমি খুশি জাগো বাংলা (Jago Bangla) প্রথম হয়েছে।

এবারে জাগোবাংলা (Jago Bangla) স্টলের থিম তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। সেখানে মাটির বাড়ি, একটি বিরাট অর্জুন গাছ রাখা হয়েছিল, তার সঙ্গে ছিল কুলুঙ্গি। এছাড়াও বাঁকুড়ার ডোকরার মূর্তি দিয়ে সাজানো হয়েছিল স্টল। সব মিলিয়ে একটি গ্রাম্য পরিবেশ গড়ে উঠেছিল, যা যথেষ্ট পছন্দ হয়েছে বইমেলায় আসা কয়েক লক্ষ মানুষের। বইমেলার ক’টা দিন সকাল থেকে রাত পর্যন্ত জাগোবাংলা স্টলে ভিড় উপচে পড়ে। সেই সঙ্গে লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের চাহিদা ছিল তুঙ্গে। বিশেষ করে দু’ব্যাগ মমতা এবং তাঁর নতুন তিনটি বইয়ের কাটতি ছিল ব্যাপক। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মেলার শেষদিনেও প্রকাশকের ঘর থেকে বই আনাতে হয়েছিল। সেরার সেরা লেখকের তালিকায় অবশ্যই প্রথম নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...