Saturday, April 4, 2026

দিল্লির ফল নিয়ে কংগ্রেসের অবস্থানকে দুষলেন মমতা, হরিয়ানা নিয়ে বিঁধলেন AAP-কেও

Date:

Share post:

দিল্লির নির্বাচনে আপ ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই প্রথম মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল সভানেত্রী জানান, কংগ্রেস নমনীয় হয়ে জোট করলে এমনটা হত না। হরিয়ানাতে AAP যদি কংগ্রেসকে নিয়ে চলত, তাহলেও ফল অন্যরকম হতো।

২০১৫ ও ২০-তে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি। কিন্তু ২০২৫-এ সেটা আর হল না। ২৭ বছর পরে ক্ষমতায় ফিরেছে BJP। আপের ঝুলিতে এসেছে মাত্র ২২টি আসন। হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার মণীষ সিসোদিয়া। কোনও মতে মান রক্ষা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী। কমেছে ভোটের হারও। ৪৩.৫৭ শতাংশ ভোট পেয়েছে আপ। রাজধানীর ভোটের এই ফলের জন্য I.N.D.I.A.-র শরিকরা দুষছেন কংগ্রেসকে (Congress)। এই বিষয় নিয়ে ভোটের ফল প্রকাশের পর থেকে কোনও মন্তব্য করেননি মমতা। কিন্তু এদিন তিনি কংগ্রেস-আপ দুপক্ষকেই আসন সমঝোতা না হওয়ার জন্য দায়ী করেন।
আরও খবর:২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফিরব আমরা: পরিষদীয় বৈঠকে আত্মবিশ্বাসী তৃণমূল সভানেত্রী

মমতা বলেন, “দিল্লির নির্বাচনে কয়েক শতাংশের হেরফেরে ভোটের ফলাফল নির্ধারিত হয়েছে। কংগ্রেস নমনীয় হয়ে জোট করলে এমনটা হত না। হরিয়ানাতে AAP যদি কংগ্রেসকে নিয়ে চলত, তাহলেও ফল অন্যরকম হতো।“ তৃণমূল (TMC) সুপ্রিমোর মতে, “কংগ্রেস-আপ নিজেদের মধ্যে সমঝোতা করেনি।“ অর্থাৎ তাঁর কথায়, দিল্লি (Delhi) নির্বাচনে কংগ্রেস-আপ নিজেদের মধ্যে সমঝোতা করেনি বলেই BJP জিতেছে।

এর আগে I.N.D.I.A.-র আরেক শরিক জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নির্বাচনের ফল বেরোতেই তীব্র কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অউর লড়ো আপস মে“। অর্থাৎ আরও নিজেদের মধ্যে লড়াই করো! এবার দিল্লির নির্বাচনের ফলের জন্য দুই শরিককে সমানভাবে দায়ী করলেন মমতাও। ইন্ডিয়ার মধ্যে কংগ্রেসের অনড় মনোভাবের প্রভাব পড়ছে শরিকদের মধ্যেও। তার জেরে হাত ছাড়া হচ্ছে ক্ষমতা। এই কোন্দলে অসন্তুষ্ট শরিকরাই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...