Tuesday, March 31, 2026

ফের বিপর্যয় উত্তর সিকিমে! ভেঙে পড়ল বেইলি ব্রিজ

Date:

Share post:

ফের ভেঙে পড়ল বেইলি ব্রিজ। এবার উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগকারী সাঙ্গকেলাংয়ে ব্রিজটি ভেঙে পড়ে৷ একটি ছোট চারচাকা মালবাহী গাড়ি পার হওয়ার সময় সেতুর মাঝখান থেকে ভেঙে যায়। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে সেতুটি ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে।

সেতুটি মূলত গ্যাংটক হয়ে সাঙ্গকেলাং থেকে উত্তর সিকিমের যোগাযোগ ছিল। ফলে সেটি ভেঙে যাওয়ায় এখন সমস্ত যান চলাচল চুংথাং দিয়ে ঘুরে যেতে হবে। এর আগে বর্ষায় এই সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বহুদিন বন্ধ ছিল। প্রসঙ্গত ২০২৪-এ সেপ্টেম্বর মাসে পাহাড়ে অতি-বৃষ্টির ফলে এই সেতুটি ভেঙে পড়ার ফলে যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন আর্মিদের সহযোগিতা নিয়ে এই সেতুটির পুনর্নির্মিত করা হয়। মঙ্গলবার ফের দুর্বল এই সেতুটি হঠাৎই ভেঙে পড়ে। এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, এই বেইলি ব্রিজটি বহুদিন ধরেই বিপর্যস্ত। দ্রুত এই ব্রিজটি মেরামতির কাজ শুরু হবে। সাঙ্গকেলাংয়ে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগের বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় সমস্ত গাড়ি চুংথাং দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বুধবার থেকে সেতু সারাইয়ের কাজে নামবে প্রশাসন।

আরও পড়ুন- আরজি কর মামলায় সন্দীপের বিরুদ্ধে কড়া মন্তব্য হাইকোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...