Tuesday, March 31, 2026

স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ: নিউটাউনে হাসপাতাল শিলান্যাসে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের শিল্পক্ষেত্রে বিনিয়োগকে নতুন রূপ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষা থেকে উৎপাদন শিল্পে যেমন বিনিয়োগ এসেছে, তেমনই বিনিয়োগ এসেছে স্বাস্থ্যক্ষেত্রেও। বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র থেকে প্রাণ ফিরে পেয়েছেন বহু মানুষ। সেই রকমই আরও এক বৃহৎ বেসরকারি হাসপাতালের উদ্বোধন হতে চলেছে নিউটাউনে (Newtown)।

আগামী ২০ ফেব্রুয়ারি নিউটাউনে ১১০০ বেডের হাসপাতালের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই হাসপাতালটির সঙ্গে জড়িয়ে আছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠি (Devi Shetty)। নিশ্চিতভাবে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এই হাসপাতাল ও তার চিকিৎসা পরিষেবা নয়া দিশা দেখাবে।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) এ-রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ৯,৬৯৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এবং এই প্রস্তাব এসেছে ২৩টি ক্ষেত্র জুড়ে। যাতে ৩১ হাজারেরও বেশি কর্মসংস্থান হবে। একটা সময় ছিল যখন চিকিৎসার জন্য মানুষ অন্য রাজ্যে পাড়ি দিত। কিন্তু ২০১১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে এই প্রবণতা বহু অংশে কমেছে। এখন অন্য রাজ্য থেকে মানুষ কলকাতায় উন্নত চিকিৎসা পরিষেবার জন্য। এই গর্বের পরিবর্তন সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি ও সঠিক পরিকল্পনার জন্য।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...