Friday, March 20, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরাহকে নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষায় বোর্ড, তৈরি বিকল্পও

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাপিয়ন্স ট্রফির আসর। আর এই টুর্নামেন্ট শুরুর আগে একটাই প্রশ্ন ভারতীয় সমর্থকদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ। আর এই নিয়ে এল বড় আপডেট। বুমরাহর খেলা নিয়ে এখনও কোন নিশ্চয়তা আসেনি । তাই বিকল্প ক্রিকেটার তৈরি রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সিডনি টেস্টে চোটের পর এখনও মাঠে নামেননি বুমরাহ। এই মুহুর্তে এনসিএতে রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে বুমরাহর। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বুমরাহকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। যদি তাঁর খেলার ১ শতাংশ সম্ভাবনাও থাকে তা হলে তাঁকে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হবে। কিন্তু যদি কোনও ভাবেই বুমরাহ খেলতে না পারেন, তাহলে পরিবর্ত ঘোষণা করতে হবে। আর এক্ষেত্রে বুমরাহ না খেললে দলে ঢুকবেন হর্ষিত রানা। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় বুমরাহের পরিবর্ত হিসাবে খেলছেন হর্ষিত। এই নিয়ে ওই সূত্র বলেন, “ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিয়ো তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন প্যাটেল ভারতীয় পেসারকে প্রতিটা মুহূর্তে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিয়ো কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন বুমরাহের।“

এখানেই না থেমে ওই কর্তা আরও বলেন, “যদি বুমরাহের ১ শতাংশও খেলার সম্ভাবনা থাকে, তাহলে বোর্ড অপেক্ষা করবে। এক দিনের বিশ্বকাপে চোট পাওয়া হার্দিকের পরিবর্ত হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণার নাম ঘোষণার আগে দু’সপ্তাহ অপেক্ষা করা হয়েছিল। বিশ্বকাপের আগে শুভমন যখন অসুস্থ হল তখনও ওর বিকল্প ঘোষণা করা হয়নি। বুমরাহের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চাইছে বোর্ড। যদি বুমরাহ শেষ পর্যন্ত চোটের কারণে খেলতে না পারে তাহলে তো পরেও টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে পরিবর্ত ঘোষণা করা যাবে। বোর্ড সেই পথ নিতে চাইছে।“

আরও পড়ুন- কোন ক্লাবে যাচ্ছেন রোনাল্ডো ? এল বড় আপডেট

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...