Friday, June 26, 2026

কোন ক্লাবে যাচ্ছেন রোনাল্ডো ? এল বড় আপডেট

Date:

Share post:

কোন ক্লাবে সই করতে চলেছেন ক্রিশ্চানো রোনাল্ড? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ফুটবলপ্রেমীদের। কারণ এই বছরেই আল নাসেরের সঙ্গে চুক্তি শেষ হবে সিআরসেভেনের। তবে কথায় যাচ্ছেন রোনাল্ডো? সূত্রের খবর, আরও একবছর সৌদি আরবের ক্লাবেই থাকবেন পর্তুগিজ তারকা। আরও এক বছরের জন্য সেই ক্লাবে সই করতে চলেছেন তিনি। কয়েক দিনের মধ্যেই সেই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

এই নিয়ে সৌদি প্রো লিগের এক কর্তা এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা-কে বলেন, “রোনাল্ডো এখনও সই করেননি। তবে কয়েক দিনের মধ্যেই ঘোষণা হবে।“ রোনাল্ডো এক সাক্ষাৎকার বলেছিলেন , আল নাসেরের হয়ে খেলেই অবসর নিতে চান তিনি। তবে সেটা কোন বছরে তা বলেননি। রোনাল্ডো সৌদি আরবে খেলতে আসার পর থেকেই সেই দেশের ফুটবল আলোচনার কেন্দ্রে উঠে আসে।

২০২৩ সালে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। দু’বছরের চুক্তি করেছিলেন সিআরসেভেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসে হয়ে খেলেছিলেন রোনাল্ডো। ২০২২ সালে ম্যাঞ্চেস্টার ছেড়ে দেন তিনি। তারপরই সই করেন আল নাসেরে। সেই সময় দু’বছরের চুক্তিতে সই করেছিলেন তিনি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...