Monday, April 6, 2026

রাজনীতিতে নতুন অধ্যায়, রাজ্যসভায় যাওয়ার পথে আপ্পু রাজা কমল

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin) পাশে ছিলেন অভিনেতা তথা মক্কাল নিধি মৈয়াম-এর (MNM) প্রতিষ্ঠাতা কমল হাসান (Kamal Hassan)। তাঁর সাহচর্যের পুরস্কার হিসাবে এবার ডিএমকে কমল হাসানকে রাজ্যসভায় (Rajyasabha) সাংসদ হিসাবে সমর্থন জানাতে চলেছে। পরিস্থিতি প্রতিকূল না হলে জুলাই মাসে রাজ্যসভার নির্বাচনে সাংসদ হচ্ছেন কমল হাসান।

ইতিমধ্যেই কমল হাসানের এমএনএম (MNM) আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর ডিএমকে (DMK) সরকারকে সমর্থন করে জোটের শরিক হয়েছে। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে (Tamilnadu Assembly Election) ডিএমকে-র সমর্থনে প্রচারও করবেন কমল হাসান। এবার ডিএমকে (DMK) মন্ত্রী পি কে শেকর বাবু দেখা করেন কমল হাসানের (Kamal Hassan) সঙ্গে। সেই সাক্ষাতের পরই সামনে এসেছে কমল হাসানের সাংসদ (MP, Rajyasabha) হওয়ার সম্ভাবনা। রাজ্যসভার পরবর্তী নির্বাচন জুলাই মাসে। সেই নির্বাচনে ডিএমকে-র সমর্থনে প্রার্থী হতে চলেছেন কমল।

লোকসভায় বিজেপি বিরোধী শক্তি হিসাবে স্ট্যালিনের (M K Stalin) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে কমল হাসানের দল। সেখানে ফলাফলের ভিত্তিতে রাজ্যসভার একটি আসন নিশ্চিৎ করেছে তাঁর এমএনএম দল। এবার সেই আসনে নির্বাচনে এমএনএম-কে সমর্থন জানাতে চলেছে স্ট্যালিনের ডিএমকে (DMK)। ফলে রাজ্যসভার সাংসদ হওয়ার পথ আরও পরিষ্কার হল অভিনেতা কমল হাসানের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...