Friday, June 26, 2026

তৃতীয় ওয়ান ডে-তে কিং কোহলি রাজার মতোই ফিরুক, আশায় ভারতীয় দল

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই যশপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে অর্থাৎ সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর ব্যাট হাতে নামলেও সিডনি টেস্টে আর বোলিং করেননি। তারপর থেকেই ধোঁয়াশা ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়। ওয়ান ডে সিরিজেও তাকে রাখা হয়নি। তবে বলা হয়েছিল, তৃতীয় ওয়ান ডে-তে খেলতে পারেন যশপ্রীত বুমরা। তা আর হচ্ছে না।ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত। প্রথম দু-ম্যাচেই জিতেছে ভারত। তবে কটকে দ্বিতীয় ম্যাচটি বাড়তি স্বস্তি দিয়েছে বিশেষ কারণে। রানের মধ্যে ছিলেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। বিধ্বংসী সেঞ্চুরিতে প্রত্যাবর্তন করেছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের একই প্রত্যাশা বিরাট কোহলিকে নিয়ে।

বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় ওডিআইতে নামছে ভারত। এই মাঠেই ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন রোহিতরা। একই মাঠে কিং কোহলি রাজার মতোই ফিরুক, সেই আশাতেই ভারতীয় দল। সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় ওয়ান ডে-তে কিছু পরিবর্তন হতে পারে। প্রথম চয়েস কিপার-ব্যাটার হিসেবে খেলানো হচ্ছিল লোকেশ রাহুলকে। এই ম্যাচে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হতে পারে।

তেমনই বোলিং বিভাগে বরুণ চক্রবর্তীর জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। ম্যাচের আগের দিন ভারতীয় দল প্র্যাক্টিস করেনি। ফলে পরিস্থিতি বোঝা যাচ্ছে না। এই ম্যাচে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে দেখে নেওয়ার সম্ভাবনা রয়েছে।টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ। ওয়ান ডে ক্রিকেটে ডাক পেলেও অভিষেক হয়নি। আমেদাবাদে সামির সঙ্গে নতুন বলে জুটি বাঁধতে পারেন অর্শদীপও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...