Friday, June 26, 2026

বুধের সকালে প্রয়াত অযোধ্যা রামমন্দিরের প্রধান পুরোহিত, শোকপ্রকাশ আদিত্যনাথের 

Date:

Share post:

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস (Satyendra Das) ।বুধবার লখনৌ শহরের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (SGPGI) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath, CM of Uttarpradesh)।

ফেব্রুয়ারির ২ তারিখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সত্যেন্দ্রকে। এসজিপিজিআই-এর (SGPGI) নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেনডেন্সি ইউনিটে (HDU ) চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত জীবনযুদ্ধে জয়ী হতে পারলেন না রাম মন্দিরের প্রধান পুরোহিত। মাত্র কুড়ি বছর বয়স থেকেই আধ্যাত্মিক জীবন বেছে নেন সত্যেন্দ্র দাস। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের আগে থেকেই রামমন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করছিলেন তিনি। আগামী বৃহস্পতিবার সরযূ নদীর তীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...