Friday, June 26, 2026

বড় ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহ

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরাহ। বুমরাহর জায়গায় দলে হর্ষিত রানা । এদিন এমন্টাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকেও। বাদ পড়েছেন যশস্বী জসওয়ালও।

এদিন বোর্ডের তরফে বলা হয়, চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ। বুমরাহর জায়গায় দলে হর্ষিত রানা।

বর্ডার-গাভাস্কর ট্রফির সিডনি টেস্টে চোটের কারণে মাঠ ছাড়েন বুমরাহ। তারপর আর মাঠে নামেননি ভারতীয় তারকা পেসার। এই মুহুর্তে এনসিএতে রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে বুমরাহর। সূত্রের খবর, শেষ মুহুর্ত পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে খেলানোর। বুমরাহর খেলার ১ শতাংশ সম্ভাবনাও থাকলেও তাহলে তাঁকে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হত। কিন্তু শেষমেষ হল না। চোটের জন্য ছিটকে যেরে হল বুমরাহকে। আর তাঁর জায়গায় দলে ধুকলেন হর্ষিত । ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় বুমরাহের পরিবর্ত হিসাবে খেলছেন হর্ষিত।

এদিকে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, সাবস্টিটিউট হিসেবে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে থাকছেন। তবে তাঁরা ভারতের মূল দলের সঙ্গে দুবাইয়ে যাবেন না। প্রয়োজন হলে তাঁদের দুবাইয়ে পাঠানো হবে।

এক নজরে ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন- হকি বেঙ্গল এবং শ্রাচী স্পোর্টস এর উদ্যোগে পালন করা হল গুরবক্স সিং এর ৯০তম জন্মদিন , বিশেষ সম্মান শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সদের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...