Tuesday, June 23, 2026

শিয়ালদহ স্টেশনে আগুন! নৈহাটি লোকালের প্যান্টোগ্রাফে স্ফুলিঙ্গ দেখে আতঙ্কে যাত্রীরা

Date:

Share post:

ভোর রাতে শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) ছড়ালো আগুন আতঙ্ক। ৫ নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালের (Up Naihati Local) প্যান্টোগ্রাফে স্ফুলিঙ্গ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও সেই মুহূর্তে স্টেশন চত্বরে লোকজন কম থাকায় এবং ট্রেনটি ফাঁকা থাকার জন্য বড় বিপদ এড়ানো গেছে। দ্রুত ট্রেনটিকে স্টেশন থেকে কারশেডে পাঠানো হয়। হতাহতের কোনও খবর মেলেনি।

পূর্ব রেল সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টে ৮ মিনিটে শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল। আচমকাই প্রথম কামরার ওপরে প্যান্টোগ্রাফ, ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখা যায়। ধোঁয়া বাড়তেই আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত যাত্রীরা। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। বিকল্প EMU রেক আনার পর, ৪টে ১৯ মিনিটে রওনা দেয় সকালের প্রথম নৈহাটি লোকাল। আপাতত স্বাভাবিক রয়েছে ট্রেন পরিষেবা।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...