Thursday, April 2, 2026

প্রকল্পের নাম হবে বাংলা ভাষাতেই! জলস্বপ্ন নাম বদল নিয়ে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন কেন্দ্রীয় প্রকল্পে দিল্লির চাপিয়ে দেওয়া হিন্দি নাম থাকবে বাংলায়? এ-রাজ্যে প্রকল্পের নাম হবে বাংলা ভাষাতেই! কেন্দ্রের জল জীবন মিশনের নাম পাল্টে ‘জলস্বপ্ন’ রাখা নিয়ে বিজেপির অভিযোগের পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি একটা নাম চাপিয়ে দেবে, আর আমাদের সেইমতো নাম করতে হবে কেন? গত সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ‘জলস্বপ্ন’ প্রকল্পের কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেইসময় বিরোধী দলনেতা কেন্দ্রীয় প্রকল্পের নামবদলের নালিশ করে বাজার গরম করার চেষ্টা করে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা নিয়ে মোক্ষম জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কেন দিল্লির দেওয়া নামেই প্রকল্পের নামকরণ করতে হবে? বাংলার কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে? বাংলার কি নিজস্ব ভাষা নেই? নাকি বাংলার কোনও সংস্কৃতি নেই? আমরা এখানে হিন্দি, উর্দু, নেপালি, অলচিকি-সহ সব ভাষাকে সম্মান দিই। সব ভাষাকেই স্বীকৃতি দিই।

কেন্দ্রীয় প্রকল্পের নামবদলের যুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, কেন আমরা জলস্বপ্ন কেন বলি? কারণ এটা বাংলা শব্দ। মিশনটা ইংরেজি শব্দ। যেখানে-যেখানে দেওয়া সম্ভব, সেখানে কোথাও কোথাও ওঁদের শব্দ ব্যবহার করি। আমরা বাংলার বাড়ি কেন বলছি? কারণ, এর মধ্যে আমার রাজ্যের নাম আছে। প্লাস এটা সহজ কথা, গ্রামের মানুষরা বুঝতে পারবে। কথার মধ্যেও বাঁধুনি থাকে। কথা যত সহজ হবে, মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে।

আরও পড়ুন- দেউচা-পাঁচামির কয়লায় উৎপাদিত হবে ১০০ বছরের ‘পাওয়ার’! আগামিদিনে আরও সস্তা হবে বিদ্যুৎ : মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...